Description
মেথি পাউডার (Methi Powder)
মেথি প্রকৃতির এক অসাধারণ উপাদান, যা যুগ যুগ ধরে চুল-ত্বকের যত্ন এবং রন্ধনশিল্প ও আয়ুর্বেদে ওষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমাদের এই মেথি পাউডার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মেথি বীজ থেকে অত্যন্ত পরিচ্ছন্ন ও হাইজেনিক উপায়ে তৈরি করা হয়েছে। এতে মেথির সমস্ত পুষ্টিগুণ যেমন—প্রোটিন, নিকোটিনিক অ্যাসিড ও ফাইবার একদম অক্ষুণ্ণ রয়েছে, যা আপনার চুল ও স্বাস্থ্যের সম্পূর্ণ সুরক্ষা নিশ্চিত করবে।
উপকারিতা:
-
- চুল পড়া বন্ধ ও নতুন চুল গজানো: মেথিতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড রয়েছে, যা চুলের পুষ্টি জোগায়, চুল পড়া দ্রুত বন্ধ করে এবং ফলিকল সচল করে নতুন চুল গজাতে সাহায্য করে।
- খুশকি ও স্ক্যাল্পের ইনফেকশন দূরীকরণ: এর অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান মাথার ত্বকের খুশকি ও চুলকানি দূর করে স্ক্যাল্প পরিষ্কার রাখে।
- ডায়াবেটিস (Blood Sugar) নিয়ন্ত্রণ: মেথি পাউডারে থাকা দ্রবণীয় ফাইবার রক্তে কার্বোহাইড্রেট ও চিনি শোষণের গতি ধীর করে দেয়, যা প্রাকৃতিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
- হজমশক্তি ও মেদ নিয়ন্ত্রণ: এটি পরিপাকতন্ত্রকে সচল রেখে গ্যাস্ট্রিক ও কোষ্ঠকাঠিন্য দূর করে। পাশাপাশি শরীরের মেটাবলিজম বাড়িয়ে মেদ ও ওজন কমাতে ভূমিকা রাখে।
- ত্বকের উজ্জ্বলতা ও ব্রণ দূরীকরণ: ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে এটি ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করে, ব্রণের ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ত্বকের বার্ধক্যের ছাপ দূর করে।
ব্যবহার ও সেবন পদ্ধতি:
-
- চুলের প্যাক তৈরিতে (চুল পড়া ও খুশকি রোধে): ২ চামচ মেথি পাউডারের সাথে পরিমাণমতো টকদই বা নারিকেল তেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মিশ্রণটি চুলে ও স্ক্যাল্পে ৩০-৪০ মিনিট লাগিয়ে রেখে একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। (ভালো ফলাফলের জন্য সপ্তাহে ১-২ বার ব্যবহার করুন)।
- খাওয়ার নিয়ম: প্রতিদিন রাতে ১ গ্লাস পানিতে ১ চা চামচ মেথি পাউডার ভিজিয়ে রাখুন। পরদিন সকালে পানিটা ছেঁকে খালি পেটে পান করুন। চাইলে কুসুম গরম পানি বা মধুর সাথে মিশিয়েও সরাসরি খাওয়া যায়।
কেন ‘বনলতা হারবাল’-এর মেথি পাউডার বেছে নেবেন?
১০০% প্রিমিয়াম ও খাঁটি অর্গানিক
সম্পূর্ণ প্রিজারভেটিভ ও কেমিক্যাল মুক্ত
শতভাগ কোয়ালিটি ও মান নিশ্চিত





Reviews
There are no reviews yet.