Description
ত্রিফলা পাউডার (Triphala Powder)
আয়ুর্বেদ শাস্ত্রে ত্রিফলাকে শরীরের যাবতীয় রোগ নিরাময়ের মহৌষধ বা ‘পরাশক্তি’ বলা হয়। এটি তিনটি ওষধি ফল—আমলকি, হরিতকী ও বহেরা এর সমপরিমাণ মিশ্রণে তৈরি। প্রতিদিনের ব্যস্ত জীবনে এই তিনটি ফল আলাদা করে সংগ্রহ করে খাওয়া বেশ ঝামেলার। তাই আমরা নিয়ে এসেছি শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির ত্রিফলা পাউডার, যা সম্পূর্ণ প্রাকৃতিক ও পরিচ্ছন্ন উপায়ে বীজ আলাদা করে প্রস্তুত করা হয়েছে, যাতে প্রতিটি ফলের গুণাগুণ একদম অক্ষুণ্ণ থাকে।
উপকারিতা:
-
- কোষ্ঠকাঠিন্য ও পরিপাকতন্ত্রের স্থায়ী সমাধান: ত্রিফলা একটি চমৎকার প্রাকৃতিক ল্যাক্সেটিভ। এটি দীর্ঘদিনের পুরনো কোষ্ঠকাঠিন্য দূর করে পেট পরিষ্কার রাখে, যার ফলে গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়া ও এসিডিটির সমস্যা গোড়া থেকে নির্মূল হয়।
- ওজন হ্রাস ও চর্বি গলাতে সাহায্যকারী: এটি শরীরের মেটাবলিজম রেট বহুগুণ বাড়িয়ে দেয়। শরীর থেকে ক্ষতিকর টক্সিন বা বিষাক্ত উপাদান বের করে দিয়ে এটি খুব দ্রুত পেটের মেদ ও অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে।
- চুল পড়া বন্ধ ও ঘন কালো চুল: ত্রিফলায় থাকা আমলকির ভিটামিন-সি এবং হরিতকী-বহেরা চুলের গোড়ায় পুষ্টি জোগায়। এটি চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে এবং অল্প বয়সে চুল পেকে যাওয়া রোধ করে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) বৃদ্ধি: এতে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন, যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং প্রতিদিনের ঠাণ্ডা-কাশি, সর্দি ও ভাইরাল ইনফেকশন থেকে রক্ষা করে।
- রক্ত পরিষ্কার ও চোখের জ্যোতি বৃদ্ধি: এটি রক্ত চলাচল স্বাভাবিক রাখে এবং রক্ত বিশুদ্ধ করে। নিয়মিত ত্রিফলা সেবনে চোখের দৃষ্টিশক্তি ভালো থাকে।
- ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ: এটি রক্তে শর্করার (সুগার) মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং হৃদপিণ্ডের কার্যক্ষমতা বাড়িয়ে ব্লাড প্রেসার স্বাভাবিক রাখে।
ব্যবহার ও সেবন পদ্ধতি:
-
- খাওয়ার নিয়ম (মেদ কমানো ও পেট পরিষ্কারের জন্য): প্রতিদিন রাতে ঘুমানোর আগে অথবা সকালে খালি পেটে ১ চা চামচ ত্রিফলা পাউডার এক গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে পান করুন। ভালো ফলাফলের জন্য মিশ্রণটিতে আধা চা চামচ মধু মিশিয়ে নিতে পারেন। (সবচেয়ে ভালো হয় রাতে ১ গ্লাস পানিতে ১ চামচ পাউডার ভিজিয়ে রেখে সকালে পানিটা ছেঁকে খেলে)।
- চুলের যত্নে (হেয়ার প্যাক): ২ চামচ ত্রিফলা পাউডার সামান্য পানি বা টকদইয়ের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এটি চুলে ও স্ক্যাল্পে ৩০-৪০ মিনিট লাগিয়ে রেখে একটি মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কেন ‘বনলতা হারবাল’-এর ত্রিফলা পাউডার নেবেন?
১০০% প্রিমিয়াম ও খাঁটি অর্গানিক
সম্পূর্ণ প্রিজারভেটিভ ও কেমিক্যাল মুক্ত
শতভাগ কোয়ালিটি ও মান নিশ্চিত





Reviews
There are no reviews yet.