Description
চিয়া সিড পাউডার (Chia Seed Powder)
চিয়া সিডকে পৃথিবীর অন্যতম পুষ্টিকর ‘সুপারফুড’ হিসেবে গণ্য করা হয়। তবে অনেকের কাছে গোটা চিয়া সিড চিবিয়ে খাওয়া বা ভিজিয়ে রাখা ঝামেলার মনে হয়। ক্রেতাদের এই সমস্যার সমাধানে আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির মেক্সিকান চিয়া সিড পাউডার। সম্পূর্ণ আধুনিক ও পরিচ্ছন্ন উপায়ে এটি ক্রাশ বা গুঁড়ো করা হয়েছে, যার ফলে এর ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণাগুণ একদম অক্ষুণ্ণ থাকে।
উপকারিতা:
-
- দ্রুত ওজন ও মেদ হ্রাস: চিয়া সিড পাউডার পানিতে মেশালে ফুলে ও ঘন হয়ে যায়। এটি পাকস্থলীতে গিয়ে দীর্ঘক্ষণ পেট ভরা থাকার অনুভূতি দেয়, ফলে মেটাবলিজম বাড়ে এবং পেটের চর্বি দ্রুত গলে।
- ওমেগা-৩ এর সমৃদ্ধ উৎস: উদ্ভিজ্জ খাবারের মধ্যে চিয়া সিড ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের অন্যতম সেরা উৎস, যা হৃদরোগের ঝুঁকি কমায় এবং মস্তিষ্কের কার্যক্ষমতা সচল রাখে।
- হজম প্রক্রিয়া শক্তিশালী করা: এর খাদ্য আঁশ বা ডায়েটারি ফাইবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টি জোগায়, পেট ফাঁপা কমায় এবং কোষ্ঠকাঠিন্যের স্থায়ী সমাধান করে।
- ডায়াবেটিস ও ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ: এটি কার্বোহাইড্রেট বা শর্করা হজমের গতি ধীর করে দেয়, যার ফলে খাওয়ার পর রক্তে হুট করে সুগারের মাত্রা বাড়ে না। পাশাপাশি এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে।
- হাড় ও দাঁতের সুরক্ষা: এতে দুধের চেয়েও প্রায় ৫ গুণ বেশি ক্যালসিয়াম এবং প্রচুর ম্যাগনেসিয়াম রয়েছে, যা হাড় ক্ষয় রোধ করে ও জয়েন্টের ব্যথা দূর করে।
সেবন পদ্ধতি ও ব্যবহারের নিয়ম:
- সহজ ডিটক্স ড্রিংক: ১ গ্লাস পানিতে ১-২ চা চামচ চিয়া সিড পাউডার এবং ১ চামচ লেবুর রস ও মধু মিশিয়ে মাত্র ১০-১৫ মিনিট রেখেই সহজে পান করতে পারেন। (গোটা চিয়া সিডের মতো ঘণ্টার পর ঘণ্টা ভিজিয়ে রাখার প্রয়োজন নেই)।
- অন্যান্য খাবারে: এটি খুব সহজেই সকালের ওটস, কর্নফ্লেক্স, টকদই, পুডিং, ফলের জুস কিংবা স্মুদির সাথে মিশিয়ে পুষ্টিগুণ বহুগুণ বাড়িয়ে নেওয়া যায়
কেন ‘বনলতা হারবাল’-এর চিয়া সিড পাউডার বেছে নেবেন?
১০০% প্রিমিয়াম ও খাঁটি অর্গানিক
সম্পূর্ণ প্রিজারভেটিভ ও কেমিক্যাল মুক্ত
শতভাগ কোয়ালিটি ও মান নিশ্চিত





Reviews
There are no reviews yet.